
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে অবৈধ মজুত ও বেশি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। আজ রোববার পরিচালিত অভিযানে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম একটি অভিযানে নেতৃত্ব দেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজকে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মজুত থেকে ১৩০ বস্তা সার জব্দ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারে ব্যবসায়ী আবদুল মান্নানের গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কবি, চিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ইসলামের সঙ্গে ফকির লালন শাহের কোনো বিরোধ নেই। লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি, আবার শরিয়ত-মারফত নিয়েও কোনো তর্ক তোলেননি। তিনি তাঁর নিজস্ব একটি পথের কথা বলেছেন, যাকে ‘নদীয়ার ভাবের ভুবন’ বলা যায়। এটা দর্শনচর্চা, ভাবচর্চা ও রসচর্চার অংশ।
১৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
২৮ মিনিট আগে