
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
গতকাল শনিবার রাত আটটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক হাবিব পাহলান (৪৫) তাঁর অসুস্থ অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম (২৫) ও শ্বশুর দুলাল হাওলাদারকে (৫৫) নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে মুন্সী বাড়ি স্ট্যান্ড এলাকায় সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২) নামের তিন বখাটে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল।
হাবিব তাঁদের সরে দাঁড়াতে বললে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা হাবিব ও তাঁর শ্বশুরকে মারধর শুরু করে। তানিয়া বেগম স্বামী ও বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর পেটে সজোরে লাথি মারেন বখাটেরা। শুধু তা-ই নয়, তাঁদের সেখানে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকার আগেই তানিয়ার গর্ভপাত হয়। এর কিছু সময় পর মারা যায় নবজাতকটি।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান জানান, পেটে প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণ হয়ে গর্ভপাত ঘটেছে। ওই প্রসূতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত বখাটেদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কবি, চিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ইসলামের সঙ্গে ফকির লালন শাহের কোনো বিরোধ নেই। লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি, আবার শরিয়ত-মারফত নিয়েও কোনো তর্ক তোলেননি। তিনি তাঁর নিজস্ব একটি পথের কথা বলেছেন, যাকে ‘নদীয়ার ভাবের ভুবন’ বলা যায়। এটা দর্শনচর্চা, ভাবচর্চা ও রসচর্চার অংশ।
১৬ মিনিট আগে
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
২৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে