
ভোলার চরফ্যাশনে মো. আবুল বাশার (৪২) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল বাশার উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত সালমা বেগমের বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত সালমা বেগম (৩৫) ও তাঁর স্বামী সাইদুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ। তাঁরা একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাবুরহাট এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে সালমা বেগম ফোন করে আবুল বাশারকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ দুপুরে সালমা বেগমের বাড়ির সামনের একটি ডোবায় কচুরিপানার মধ্যে আবুল বাশারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে মরদেহ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লোকজন সালমা বেগমের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা বসতঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, এ ঘটনায় সালমা বেগম ও সাইদুর রহমান নামে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কবি, চিন্তক ও গবেষক ফরহাদ মজহার বলেছেন, ইসলামের সঙ্গে ফকির লালন শাহের কোনো বিরোধ নেই। লালন ইসলাম সংস্কারের জন্য আসেননি, আবার শরিয়ত-মারফত নিয়েও কোনো তর্ক তোলেননি। তিনি তাঁর নিজস্ব একটি পথের কথা বলেছেন, যাকে ‘নদীয়ার ভাবের ভুবন’ বলা যায়। এটা দর্শনচর্চা, ভাবচর্চা ও রসচর্চার অংশ।
২৯ মিনিট আগে
পাবনার সদর উপজেলার দুবলিয়া বাজারে বেশি দামে সার বিক্রি ও অবৈধ মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
৩৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি দিয়ে গর্ভপাতের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। এতে ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরেই নবজাতকের মৃত্যু হয়। এ সময় ওই নারীর স্বামী ও বাবাকেও বেধড়ক মারধর করা হয়।
৪২ মিনিট আগে