Ajker Patrika

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি
পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা
পাবনায় অবৈধ স্যালাইন কারখানায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এসটি ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করছিল, যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে একই দিন সকালে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামের একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে স্যালাইন তৈরি ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। তবে জরিমানা করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত