
ইসলামী ব্যাংকের ঋণখেলাপি মামলায় আদালতে পাসপোর্ট জমা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের সহোদর মোহাম্মদ আব্দুল্লাহ হাসান।
আজ বুধবার (২৪ জুন) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর নির্দেশে তিনি পাসপোর্ট জমা দেন। এস আলম পরিবারের সদস্যদের মধ্যে তিনিই প্রথম আদালতে হাজির হয়ে এ নির্দেশ পালন করলেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ ও পাহাড়তলী শাখায় করা দুটি অর্থঋণ মামলায় আব্দুল্লাহ হাসানের পাসপোর্ট জমা দেওয়ার দিন ধার্য ছিল। চট্টগ্রাম অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে তিনি পাসপোর্ট জমা দেন।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ইনফিনিয়া সিনথেটিক ফাইবার লিমিটেডের নামে নেওয়া ৫৬৩ কোটি ৮৯ লাখ টাকার ঋণখেলাপি হওয়ায় ২০২৫ সালে প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে অর্থঋণ মামলা করে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা।
একই বছরে ইউনিটেক্স স্টিল লিমিটেডের ৮১৪ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ মামলা করে ব্যাংকের পাহাড়তলী শাখা।
দুটি মামলায়ই ৯ নম্বর বিবাদী হিসেবে রয়েছেন আব্দুল্লাহ হাসান। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছোট ভাই। গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ব্যাংকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মোহাম্মদ হারুন বলেন, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থঋণ আদালতে বর্তমানে ২৮টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি জানান, ওজি ট্রাভেলস লিমিটেডের নামে ৮০ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় গত ২১ মে আদালত এস আলম গ্রুপের ১১ কর্ণধারের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারি করেন।
আইনজীবী হারুন বলেন, অন্য অর্থঋণ মামলাগুলোয় বিবাদীদের বিরুদ্ধে পাসপোর্ট জমা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তবে আব্দুল্লাহ হাসান ছাড়া এস আলম পরিবারের অন্য কোনো সদস্য এখন পর্যন্ত আদালতে হাজির হননি। এতে তাঁরা দেশ ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এস আলম গ্রুপের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ দেড় লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে প্রায় ৮৮ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে ইসলামী ব্যাংক থেকে। ব্যাংকিং খাতে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগে দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে শিল্পগোষ্ঠীটি।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে এস আলম গ্রুপের কর্ণধার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১১ মিনিট আগে
ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণে ২৫১ কোটি টাকার অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের বাকলিয়ায় আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে