
দাম্পত্য কলহ দূর, মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, গর্ভধারণে সক্ষমতার ব্যবস্থা করা, প্যারালাইসিস রোগের উপশমসহ বিভিন্ন রোগের চিকিৎসার ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাঁচটি খুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার জেলার বিভিন্ন কর্মকর্তা, থানা-পুলিশসহ এলাকাবাসী।
কারাদণ্ড পাওয়া রেজাউল করিম আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর মহল্লার বাসিন্দা। কারাদণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কবিরাজ রেজাউল করিম অনেক দিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাবনা জেলার এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধলেশ্বর মহল্লার রেজাউলের নিজ বাড়ির আস্তানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রেজাউলের আস্তানা থেকে পাঁচটি মাথার খুলি, তসবি, সনাতন ধর্মের বই, ত্রিশূল, একটি লোহার বড় চেন, শঙ্খ, সিঁদুরসহ বিভিন্ন গাছগাছালির ছাল জব্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেজাউলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও নাহারুল ইসলাম বলেন, ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনেক দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন তিনি। এসব অপকর্মে আরও জড়িতদের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে