Ajker Patrika

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

পাবনা প্রতিনিধি
মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। ছবি: সংগৃহীত

পাবনা শহরে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়ের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তাৎক্ষণিক ভবে নাম-পরিচয় জানা যায়নি।

পাবনা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এর অংশ হিসেবে তাঁরা মাইক্রোবাসে করে এসে শহরে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে তাঁদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো আটক হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব।। এর আগে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে পুলিশ ভ্যানে তোলার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেন। এ ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিন দিন পর গত ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে আবার গ্রেপ্তার করে পুলিশ।

পরে জামিনে বের হয়ে সুজানগর এলাকায় আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করেন আব্দুল ওহাব ও তাঁর সমর্থকেরা বলে পুলিশ জানায়। চলতি বছরের ২৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে আব্দুল ওহাবসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর তাঁরা জামিনে মুক্তি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত