
মহানায়িকা সুচিত্রা সেনসহ শেখ হাসিনা পরিবারের সদস্যদের নাম বাদ দিয়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের তিনটি আবাসিক হলের নতুন নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার হলগুলোর নতুন নামফলক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া।
হলগুলো হলো শেখ রাসেল ছাত্রাবাস পরিবর্তিত নাম বিজয় ২৪ ছাত্রাবাস, বেগম ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাস পরিবর্তিত নাম আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাস এবং সুচিত্রা সেন ছাত্রীনিবাস পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ ছাত্রীনিবাস নির্ধারণ করা হয়েছে।
এ সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল সুপার, সহকারী সুপার এবং ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন নামফলক তৈরি ও উদ্বোধন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন।
জানতে চাইলে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে হলগুলোর নাম পরিবর্তন করা হয়েছে।’ জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম ও দক্ষতা বৃদ্ধিতে আত্মনিয়োগের উদাত্ত আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম তৎকালীন বৃহত্তর পাবনায় ১৯৩১ সালের ৬ এপ্রিল। তাঁর পারিবারিক নাম ছিল রমা দাশগুপ্ত। শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের একতলা পাকা পৈতৃক বাড়িতে কেটেছে তাঁর শৈশব ও কৈশোর।
বাবা করুণাময় দাশগুপ্ত পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি করতেন। মা ইন্দিরা দাশগুপ্ত ছিলেন গৃহিণী। শহরের মহাকালী পাঠশালায় (বর্তমানে টাউন গার্লস হাইস্কুল) পড়ালেখা শেষে পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন কিংবদন্তি এই নায়িকা।
আরও খবর পড়ুন:

নওগাঁয় অটোচালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন বাসশ্রমিকেরা। আজ রোববার দুপুরে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় ব্যারিকেড দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন তাঁরা।
৪ মিনিট আগে
পঞ্চগড়ের বোদা উপজেলায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমানকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
১৪ মিনিট আগে
গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে...
৩৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ধর্ষকের পক্ষ নিয়ে গোপন সালিসে মীমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মহিউদ্দিন হিরণ ওরফে হিরণ দোকানদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করে। এতে ধর্ষক আল মামুন
৪১ মিনিট আগে