
পাবনার বেড়া আমিনপুরে ইজিবাইক–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন–আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামাণিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারব। তাৎক্ষণিকভাবে আহতদের নাম–পরিচয় জানা যায়নি।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে