
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও এলাকায় নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে প্রতিদিন প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৯ জুলাই) সকালে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের’ আওতায় খননকাজ শুরু হয়। বর্তমানে পুরোদমে চলছে কূপটির ড্রিলিং কার্যক্রম।
বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি ১ হাজার ৫৫০ মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ শেষ হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর আরও ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) সম্পন্ন করা হবে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কূপটিতে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ নির্ধারণ করা হবে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে খননকাজ ও ডিএসটি পরীক্ষা শেষ হলে কূপটিতে মজুত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, খননকাজ শুরু হয়েছে এবং এটি নিরবচ্ছিন্নভাবে চলবে।

কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২০ মিনিট আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।
৪০ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম।
১ ঘণ্টা আগে