
নোয়াখালীর মাইজদী-চৌমুহনী সড়কের মাইজদী বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় জুয়েল সাহা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী বাজার গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল সাহা নোয়াখালী পৌর এলাকার মাস্টারপাড়ার দিলীপ সাহার ছেলে। তিনি একটি কোম্পানিতে স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্যামল সাহা (৩২) ও পথচারী কেয়া বেগম (৩৪) গুরুতর আহত হয়েছেন। আহত শ্যামল সাহা মাস্টাপাড়া এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসা থেকে মোটরসাইকেলে বন্ধু শ্যামলকে নিয়ে নিজ কর্মস্থল দত্তবাড়ির মোড় এলাকায় যাচ্ছিলেন জুয়েল। তাঁরা মাইজদী বাজার গ্রিন হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান উল্টে তাঁদের ওপর পড়ে।
এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান জুয়েল।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গ্রিন হলের সামনে সড়কের পশ্চিম পাশ থেকে একটি অটোরিকশার সামনে দিয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন কেয়া বেগম নামের এক নারী। এ সময় একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে কেয়া বেগম পিকআপের সামনে পড়েন। তখন পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের বিপরীত পাশে থাকা মোটরসাইকেল ও কেয়া বেমগকে চাপা দেয়। এতে জুয়েল, শ্যামল ও কেয়া বেগম পিকআপচাপায় গুরুতর আহত হন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল আরোহী জুয়েল সাহা ঢাকা নেওয়ার পথে মারা গেছেন বলে আমরা শুনেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ ও এক যুবদল নেতার মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নেত্রকোনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে আদালত...
৩ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরোনো আসামির বিরুদ্ধে বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল ও তাঁর বাবা তামিজ আহমদ আহত হয়েছেন। পুলিশ বলছে, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
৮ মিনিট আগে
অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের...
১৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে একটি মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় সিরাজগঞ্জে ৯৪টি মোবাইল ফোনসহ আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনগুলোর আনুমা
২১ মিনিট আগে