Ajker Patrika

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০, পরিবারের জিম্মায় ১৫২

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১২: ১৩
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০, পরিবারের জিম্মায় ১৫২
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরেরা। ছবি: সংগৃহীত

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নোয়াখালীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১৭০ জনকে আটক করা হয়। এর মধ্যে সংশোধনের সুযোগ দিয়ে ১৫২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক কিশোরদের মধ্যে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা না থাকা ১৫২ কিশোরকে প্রথমবার সতর্ক করে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্য ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়।

আদালতে পাঠানোদের মধ্যে ২ জনকে সন্ত্রাসবিরোধী আইনে, ১০ জনকে ৩৪ ধারায় এবং ৬ জনকে নিয়মিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, কিশোর অপরাধ দমনে পুলিশের একাধিক দল জেলাজুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ও অপরাধপ্রবণ স্থানে সরাসরি তল্লাশি চালানো হচ্ছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে গত সাত দিনে জেলাজুড়ে অভিযান চালিয়ে মোট ৮৫৮ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, আটক করাদের মধ্যে সংশোধনের উদ্দেশ্যে ৭৮৬ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং অপরাধে যুক্ত ৭২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত