Ajker Patrika

চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ কিশোর অভিভাবকের জিম্মায়

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, আটক ২১ কিশোর অভিভাবকের জিম্মায়
চাঁদপুরের মতলব উত্তর থানা-পুলিশের বিশেষ অভিযানে আটক কিশোরেরা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ২১ কিশোরকে পরিচয় যাচাই-বাছাই শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন আজ রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)। অভিযানকালে তাঁদের কাছ থেকে মোট ২০৭ পিস ইয়াবা ও ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, কিশোর গ্যাংবিরোধী তল্লাশি চালিয়ে আটক ২১ কিশোরের অপরাধে কোনো সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া এ অভিযানে নেতৃত্ব দেন।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, নতুন ওসির নেতৃত্বে উপজেলার মাদক ও কিশোর অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত