
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদের একটি কক্ষে বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক নমুনা সংগ্রহ করেছে র্যাবের একটি বোম্ব ডিসপোজাল দল। ঘটনাস্থলে কোনো বিস্ফোরকদ্রব্য পায়নি বলে জানায় র্যাব।
আজ বুধবার রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাবের বোম্ব ডিসপোজাল টিমের উপপরিচালক মেজর মসিউর। এর আগে ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে এসে মডেল মসজিদের দ্বিতীয় তলার ওই কক্ষ এবং আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
মেজর মসিউর জানান, আলামতগুলো পরীক্ষার পর বিস্ফোরণের কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নরমাল কোনো জিনিস থেকে বিস্ফোরণ হয়েছিল।
এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলীপুর এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় মুয়াজ্জিন ও খাদেম থাকার কক্ষে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই কক্ষের দুটি দরজা, দুটি জানালা, মেঝে ও ওপরের সিলিং ফ্যানের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কক্ষটিতে মুয়াজ্জিন ও খাদেমদের কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পর আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর সেখানে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৮ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২০ মিনিট আগে