
নওগাঁর বদলগাছীতে উপজেলা মডেল মসজিদের এক মুয়াজ্জিনের বিরুদ্ধে ইউএনও ও সাবেক ফিল্ড সুপারভাইজারের স্বাক্ষর জাল করে ৬০ হাজার টাকার চেকের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মকর্তার সতর্কতায় জালিয়াতি ধরা পড়ে এবং টাকা উত্তোলন বন্ধ করা হয়।

সাতক্ষীরার তালা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রধান নামাজ তালা মডেল মসজিদে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়।

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব। কারণ সমাজে যখন মানুষ নামাজ পড়ে, তখন গুনাহ, অশ্লীলতা কমে যায়।’ গতকাল শুক্রবার চট্টগ্রামের রাউজানে জুমার নামাজের আগে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী