
রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মইশাই গ্রামের আসিফ (২৪) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আসিফ মইশাই গ্রামের দর্জিপাড়ার তাকিয়াবাড়ির মৃত আবুল খায়েরের ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট এবং অবিবাহিত ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা ও মায়ের মৃত্যু হয়। রাজধানীতে অবস্থানরত তাঁর ভাইয়েরা মরদেহ শনাক্ত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত হোসেন কানন আসিফের মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, আসিফ বেইলি রোডের একটি ওয়ার্কশপের গ্রিল মিস্ত্রি। ঘটনার আগে ওই ভবনের নিচতলায় কাজ করছিল সে। রোজার ঈদের পর তার বিয়ে করার কথা ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত আসিফের মেজভাই এমাম হোসেন আজকের পত্রিকাকে জানান, দুপুরে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দ্যেশে রওনা হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারকে সহযোগিতা করা হবে।’
আরও পড়ুন—

শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ‘আরাকান আর্মির সদস্যরা স্পিডবোট নিয়ে এসে ধাওয়া করে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড, বিজিবিকে জানানো হয়েছে। জেলেদের পরিবারসহ কোস্ট গার্ড অফিসে যাচ্ছি। তাদের উদ্ধার বা ফেরত আনার বিষয়ে বিজিবি...
১৬ মিনিট আগে
প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে এই অঞ্চলে ৮১ দশমিক ৫০ কিলোমিটার নদ-নদী পুনঃখননের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রমও চলছে।
২৮ মিনিট আগে
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে পোশাক নিয়ে বাহিনীতে অসন্তোষের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, ২৯ মার্চ রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে..
২ ঘণ্টা আগে