রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের একজন আসিফ। তিনি রাজধানীর একটি গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার একটু আগে ওই ভবনে গ্যাস সিলিন্ডারের বকেয়া বিল তুলতে গিয়ে আটকে যান আসিফ। পরে আর বের হতে পারেননি।
আজ শুক্রবার সকালে আসিফের মরদেহ শনাক্ত করেন তাঁর বড় ভাই সাহাব উদ্দিন। তাঁরা দুজনে একই গ্যাস সিলিন্ডারের দোকানে কাজ করতেন। নিহত আসিফের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আসিফের লাশ শনাক্ত করার পর সাংবাদিকদের আসিফের বড় ভাই সাহাব উদ্দিন বলেন, ‘আমার ভাই আসিফ আর আমি ঢাকায় একসঙ্গেই থাকতাম। দুজনেই একটা গ্যাসের দোকানে চাকরি করতাম।’
সাহাব উদ্দিন আরও বলেন, ‘গতকাল আসিফ ওই ভবনে গ্যাসের বিল তুলতে যায়। সে সময়ই ভবনে আগুন লাগে। ভবনের ভেতরে সে আটকে যায়। পরে আর বের হতে পারেনি।’ তিনি বলেন, আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে আসিফ সবার ছোট। আসিফের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
এদিকে, সরকারি ঘোষণার অংশ হিসেবে আসিফের বড় ভাইয়ের হাতে আর্থিক সহায়তার ২৫ হাজার টাকা তুলে দেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম হেদায়েতুল ইসলাম।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৮ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
২১ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
২৭ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
৩৪ মিনিট আগে