নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অতিথি রানী দাস (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকার ভুবনের বাড়িতে এই ঘটনা ঘটে। অতিথি ওই বাড়ির গোপাল চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় লোকজন জানায়, নিজ শয়নকক্ষে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে অতিথি। এরপর বাড়ির লোকজন তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘এ ধরনের মৃত্যু কাম্য নয়। তাই বিদ্যুতের ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীকে মাদকসহ আটকের পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
৩ মিনিট আগে
গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৯ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
১২ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে