কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হন বেশ কয়েকজন যাত্রী । গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সিফাত হোসেন (২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা অতিক্রম করেছিল। এ সময় একটি এক্সকাভেটর (খননযন্ত্র) নিয়ে একই দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সকাভেটর বহন করা ট্রাক্টরটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় এক্সকাভেটরের কিছু অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
লাকসাম থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দুর্ঘটনায় সিফাত হোসেন নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙনে চরপুকুরিয়া থেকে চরগয়েশপুর পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ১৫ থেকে ২০টি পরিবারের বসতভিটা ও ঘরবাড়ি বিলীন হয়েছে। চার দশকের বেশি সময় ধরে চলা ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, দোকানপাট ও রাস্তাঘাট।
২ মিনিট আগে
মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, লিফটের গর্ত ও ছাদে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি করতে পারে। তাই ভবন নির্মাণ ও অনুমোদন প্রক্রিয়ায় পানি জমা প্রতিরোধ এবং নির্মাণস্থলে নিয়মিত লার্ভা পরিদর্শনের ব্যবস্থা করতে হবে...
৬ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল ক্লার্ক বা মহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও আইনজীবী সহকারী আব্দুল বাতেন মহুরি সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২১ মিনিট আগে