
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন করে আত্মসাতের মামলায় রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আবদুল মজিদকে ২৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। আসামি পলাতক থাকায় রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দুদকের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিছ বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মজিদ লক্ষ্মীপুর সদর উপজেলার কাফিলাতলি এলাকার আমিনুল হকের ছেলে। তিনি রূপালী ব্যাংকের লক্ষ্মীপুর জেলার রামগতি বাজার শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
দুদক সূত্রে জানা গেছে, আবদুল মজিদ ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের রামগতি বাজার শাখায় কর্মরত ছিলেন। ওই সময়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি এসটিডির একটি হিসাব থেকে ৪ লাখ ৬৫ হাজার ৭৯৭ টাকা এবং আরেকটি হিসাব থেকে ৪৯ লাখ ৬১ হাজার ১১৭ টাকা আত্মসাৎ করেন।
দুদকের তথ্য অনুযায়ী, সরকারি কর্মচারীদের পেনশনের ১৬ লাখ ৩০ হাজার ২৩১ টাকাও উত্তোলন করে আত্মসাৎ করা হয়। পরে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করলে তদন্তে নামে দুদক।
তদন্তকালে আবদুল মজিদের বিরুদ্ধে ১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৫৪৩ টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের তৎকালীন উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ ও সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন।
মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে দুদকের পিপি মোহাম্মদ জহির উদ্দিন আদালতে মামলাটি পরিচালনা করেন। শুনানি শেষে আদালত রায় ঘোষণা করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
১ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
১ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগে