
নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর চালান মামলার আসামি আওলাদ হোসেন। তিনি নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে রোববার গভীর রাতে ও সোমবার দুপুরে উপজেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি। তিনি গদা গ্রামের নজরুল ইসলামের পুত্র।
অপর দিকে একই মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার পুত্র। এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি জামিনুর রহমান চৌধুরীকে রোববার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত্যু জিল্লুর রহমানের পুত্র।
উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ সদর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জ্যোতি কৃষ্ণ রায়ের পুত্র, নীলফামারী জেলা যুবলীগের সদস্য ফিরোজ হোসেন গাড়াগ্রাম ইউনিয়ন হাজিপাড়া গ্রামের মোজাফফর হোসেনের পুত্র, বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি সিরাজুল ইসলাম সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের সাহাদার আলীর পুত্র, আওয়ামী সমর্থক তাপস রায় পুঁটিমারী ইউনিয়নের ভেরভেরি গ্রামের মৃত বিনোদ চন্দ্র রায়ের পুত্র।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেপ্তার আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় বন কর্মকর্তাকে কুপিয়ে হরিণশিকারি কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর সহযোগীরা। আজ বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে।
১০ মিনিট আগে
কুড়িগ্রাম শহরের ওহী ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বহনকারী ‘স্কুল বাস’ সড়কের পাশে খাদে পড়ে গেলে দুই শিশু শিক্ষার্থী আহত হয়। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর এলাকার গড়ের পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত এলাকায় চোরাচালান ঠেকাতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরাকারবারিদের একজন আহত হয়েছেন।
২০ মিনিট আগে