
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে দুই ভাই মিরাজ খান (৩০) ও মিজান খান (২৭) গুরুতর আহত হন। তাঁদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাজ খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা কালিকাপুরের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন বাদী হয়ে মামলা করলে আজ বৃহস্পতিবার দুপুরে মাটিভাঙা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালিকাপুর একাদশ ও মাটিভাঙা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে থাকলেও খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে প্রতিপক্ষ দলের টিম লিডার রাকিব তালুকদারের লোকজন ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করেন বলে অভিযোগ করা হয়। এতে মিরাজের মুখে গুরুতর আঘাত লাগে এবং তিনি আহত হন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের প্রায় অর্ধশত মানুষ আহত হন।
আহতদের মধ্যে মিজান খান (২৭), জলিল খান (৬০), মজিবর প্যাদা (৪৮), লাল মিয়া (৫২), বেল্লাল মুন্সী (২৭), রাসেল গাজী (৩২), হান্নান মৃধা (৬০), কামাল (৪৫), সাইফুল কাজী, সানাউল্লাহ (২৮), আবুল হাওলাদার (৬০), সাকিল (২৫), রিখাইন ডিস্কু, জাকির হোসেন (৩৫), কবির হোসেন (৩৮), আলমগীর হোসেন (৩৭), আরিয়ান তালুকদার (১৮), মানিক (২৫) ও রনি প্রমুখ রয়েছেন।
ফুটবল খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক কামাল মৃধা বলেন, চাইনিজ ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিয়েছে। গতকাল বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি মাটিভাঙা চ্যালেঞ্জ একাদশকে দায়ী করেন। তাঁর দাবি, তাঁদের কারণে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এমনকি খেলা পরিচালনা কমিটির লোকজনের গায়েও হাত তোলা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
৫ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
৭ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া ও অনিয়মের অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ মিনিট আগে
গোপন ক্যামেরায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
১১ মিনিট আগে