
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হয়।
আটক ব্যাক্তিরা হলেন মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের মালিক সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুরের সাগর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও আলমিদ শেখ (২৪), ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মেরাজ আলী (৪০) এবং সৈয়দপর শহরের পুরাতন বাবুপাড়ার সিরাজ মিয়া (২৫) ও হাতিখানার মঈন উদ্দিন (৪৮)।
অভিযান শেষে রাত ২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারায় রফিকুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড এবং বাকী ৬ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেন। পরে জব্দ করা মালামাল ভোর ৪টার দিকে শহরের একটি ফিলিং স্টেশনে পরিমাপ শেষে সরকারি মূল্য হিসেবে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশসহ অভিযানে নামে সৈয়দপুর উপজেলা প্রশাসন। শহরের বাইপাস সড়কের ধলাগাছ মোড়ের কাছে মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের গোডাউনে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মজুত ও ড্রামে তেল পূর্ণ করে অন্যত্র সরানোর কাজে জড়িত ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৩ হাজার ৯১৭ লিটার পেট্রল, ৩৩৮ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন।
অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান, তেলের লরি, বড় বড় ড্রাম এমনকি অ্যাম্বুলেন্স ব্যবহার করে গোপনে তেল মজুত করে আসছিল। এভাবে কৃত্রিম সংকট তৈরি করে এসব তেল বেশি দামে বিক্রি করা হচ্ছিল। সাধারণ মানুষ তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে যখন চরম ভোগান্তি পোহাচ্ছে, সে সময় আড়ালে চলছিল এই অবৈধ বাণিজ্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন আজকের পত্রিকাকে জানান, রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের পাশে অস্থায়ী গুদাম তৈরি করে পরিকল্পিতভাবে তেল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তিনি বলেন, জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচনে দীর্ঘ ৩০ বছর পর সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ টিটু। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। নির্বাচিত পরিচালকদের ভোটে দুই বছরের জন্য টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি...
১৮ মিনিট আগে
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বাসার ছয়তলার বাইরে এসি লাগানোর সময় নিচে পড়ে গিয়ে শামীম হোসেন সাজু (৪৫) নামের একজন মারা গেছেন। আজ রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৩ মিনিট আগে
কক্সবাজারের রামুতে পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে আহত মোহাম্মদ আয়াছ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং তেলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মো. জুবায়ের পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
২৫ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার এক প্রবাসী যুবক মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, তালাকের নোটিশ পাওয়ার পর স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেন। অভিযোগ অস্বীকার করেছেন স্ত্রী।
১ ঘণ্টা আগে