
চার দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী অনশন ধর্মঘট পালন করেছেন ২৩টি ক্যাম্পের কয়েক শ উর্দুভাষী নারী-পুরুষ। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে স্ট্যান্ডার্ড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) সৈয়দপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চার দফা দাবি হলো—
১. সরকারিভাবে পুনর্বাসন।
২. বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ।
৩. রেলওয়েসহ অন্যান্য জায়গা থেকে উচ্ছেদ অভিযান বন্ধ।
৪. বৈষম্যমুক্ত মৌলিক অধিকার নিশ্চিতকরণ।
অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসপিজিআরসির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. মোক্তার, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. মোবারক ও মো. মোক্তার হোসেন পাপ্পু, প্রচার সম্পাদক মো. জাফর এবং নয়াবাজার ক্যাম্পের বাসিন্দা সনি বেগম।
অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জ্যেষ্ঠ সহসভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন গুড্ডু।
আন্দোলনকারীরা জানান, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উর্দুভাষী ক্যাম্পবাসীদের সরকার বিনা মূল্যে বিদ্যুৎ ও পানি সরবরাহ করছিল। কিন্তু পুনর্বাসন না করেই একসময় এসব সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিস্থিতিতে তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে