
নীলফামারীতে টানা দুই দিনের ভারি বৃষ্টিপাতের পর হঠাৎ তীব্র ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। এতে বানিয়াপাড়া গ্রামের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। ঝড়ের আঘাতে আহত হয়েছে অন্তত ৩০ জন, তাদের মধ্যে ৫ জন গুরুতর। আজ রোববার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বানিয়াপাড়া গ্রামে কয়েক মিনিটের তীব্র ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু ঘরবাড়ি নয়, ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং কিছু দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় কয়েকটি গ্রামে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এমদাদুল হক বলেন, ঝড়ের কারণে আশপাশের ৫ শতাধিক ঘরবাড়ি নিমেষে শেষ হয়ে গেছে। জমির ফসলেরও ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের ঝড়ে সবকিছু শেষ হয়ে গেল।
নাসিমা বেগম বলেন, ‘সকালে রান্না করছিলাম, হঠাৎ ঝড়ের শব্দ পেলাম। কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালা উড়ে গেল। এখন সব ঠিক করতে হবে। জানি না কীভাবে করব, আমরা গরিব মানুষ।’
গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী জানান, সকালের ঝড়ে ৩ গ্রামের ৫ শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। আহত হয়েছে মোট ৩০ জন। গুরুতর আহত ৫ জন কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি হয়েছে। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার জন্য ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। গবাদিপশু ও মানুষের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তাদের সহায়তা করা হবে। আপাতত শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।

দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
১ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
১ ঘণ্টা আগে
বরিশাল নগরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রায় ২০০ ব্যাটারিচালিত ও গ্যাসচালিত থ্রি-হুইলার আটক করেন। রোববার বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের ভাড়া তালিকা নির্ধারণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
২ ঘণ্টা আগে