নেত্রকোনা সদরের কান্দুলিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. এনামুল হক (৪৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত এনামুল হক বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল এলাকায় শুঁটকির ব্যবসা করতেন। পাশাপাশি ঢাকায় তাঁদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, যা তাঁর অন্য ভাইয়েরা দেখাশোনা করেন। ব্যবসায়িক কাজে সম্প্রতি তিনি ঢাকায় গিয়েছিলেন।
আজ ভোরে ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১২টার দিকে নেত্রকোনায় পৌঁছান এনামুল। পরে সিএনজিচালিত অটোরিকশায় মোহনগঞ্জের দিকে রওনা হন। বেলা সাড়ে ১২টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি সড়ক থেকে ছিটকে পাশের খেতে পড়ে যায় এবং এনামুল মাথায় গুরুতর আঘাত পান। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের আত্মীয় আবদুল কাসেম আজাদ বলেন, ব্যবসার কাজে ঢাকা গিয়েছিলেন এনামুল। দ্রুত ফেরার জন্য ট্রেনে না চড়ে বাসে করে রওনা হন। নেত্রকোনা থেকে বাড়ি ফেরার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষের তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে। তবে দুই চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক যুবককে আটক করেছে। আজ বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক যুবক বৈকালি বাজার এবি সিদ্দিক লেনের বাসিন্দা আ. খালেকের ছেলে।
৯ মিনিট আগে
২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে) ঢাকা থেকে রাজশাহীগামী আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ২১ জুলাই সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করেন।
১৬ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় কৃষক মো. এরশাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, গভীর রাতে ২০ থেকে ৩০ জনের একটি সশস্ত্র দল তাঁদের বাড়িতে হামলা চালিয়ে পুরুষ সদস্যদের আহত করে, গলায় রশি বেঁধে ১ কিলোমিটার টেনে নিয়ে বস্তাবন্দী করে ফেলার চেষ্টা করে এবং মালামাল লুট করে। এ অবস্থায় দোষীদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা দাবি
২১ মিনিট আগে
ওই দিন বিকেলে টহলরত আনসার সদস্য জাহিদুল ইসলাম ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত ছুটে গিয়ে নারীকে বাধা দেন। এ সময় ওই নারী বাঁচতে চান না বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান।
৩৫ মিনিট আগে