
নেত্রকোনার দুর্গাপুরে খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে আন্দোলন করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মোড় এলাকায় শত শত শ্রমিক একটি মানববন্ধনও করেন। পরে তাঁরা ইউএনও কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ গত ২০ এপ্রিল শুরু হয়। এরপরই কুল্লাগড়া ইউনিয়নেও ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ৪ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নিযুক্ত করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, ‘আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি-পেক মাথাত কইরা নিছি, উড়ি দিয়া নিছি, কষ্ট করছি, বাড়িত বাচ্চা থুইয়া কাজ করছি। কিন্তু অহন আমরা বেতন পাইতাছি না, বেতনের কোনো খবর নাই। আজকে দুর্গাপুর আইছি।’
শমলা খাতুন নামের আরেকজন বলেন, ‘আমরা যদি বৈশাখ মাসে ধানের কাজ করতাম তাও তো কয়টা টাকা পাইতাম। কিন্তু ধান করছি না, ৪০ দিন মাটি করছি, এহন আমরারে টাকা দেয় না। এহন আমরা কত অসুখ-বিসুখ হইতো, না খাইয়া মরতাছি।’
দেলোয়ার হাসান নামের এক শ্রমিক বলেন, ‘আমরা শ্রমিক, আমরা কাজ করছি। আমাদের কাজের মূল্য চাই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত জানান, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্পের ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শ্রমিকদের ব্যাংক হিসেব খুলে নিতে বলা হয়েছে। শ্রমিকেরা একাউন্ট খুললেই তাঁদের প্রাপ্ত টাকা তাঁরা পেয়ে যাবেন বলে জানান ইউএনও।

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচি শেষে জেলা প্রশাসক, নেসকো ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৩ মিনিট আগে
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে শেরপুর পৌরসভার খেজুরতলা এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্ট
১৯ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দুটি খাবার হোটেলে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এক নম্বর রেলক্রসিং এলাকার তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেলে এ অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রফিকুল ইসলাম নামের এক যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগে ছাত্রদল নেতা জিহাদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯৯৯-এ ফোন পেয়ে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে