
নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই লাল কার্ড প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অতিথিরা বাল্যবিবাহ ও মাদকের কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সচেতনতাই পারে সমাজ থেকে এসব অনাচার চিরতরে মুছে দিতে। মাদক একটি পরিবার ও সমাজকে নিঃশেষ করে দেয়। কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই একটি ইতিবাচক ও সুন্দর সমাজ গড়ার মূল কারিগর। এই ‘লাল কার্ড’ প্রদর্শন কেবল একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মামুন রনবীর।

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে