নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪ দিনে একজন খামারির ২৬টি গরু মারা গেছে। আরও বেশ কয়েকটি গরু অসুস্থ রয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা খামারির।
তিনি জানিয়েছেন, নেপিয়ার ঘাস খাওয়ানোর পর থেকেই গরুগুলো অসুস্থ হতে শুরু করে এবং পরদিন থেকেই মারা যেতে শুরু করেছে। এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, নাইট্রেট বিষক্রিয়ায় এমনটি ঘটে থাকতে পারে। ঘাসগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের তাহাযীদ এগ্রো ফার্মে। কোরবানির জন্য বিক্রির উদ্দেশে লালন-পালন করা এসব ষাঁড় গরুর মৃত্যুতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি জাহেরুল ইসলাম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় কাঁচা নেপিয়ার ঘাস খাওয়ানোর পরই খামারের গরুগুলো অসুস্থ হয়ে যায়। রোববার থেকে একে একে গরু মারা যেতে শুরু করে। এ পর্যন্ত ২৬টি মারা গরু গেছে। আরও অনেকগুলো গরু অসুস্থ হয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘খামারের সবগুলো ষাঁড় গরু এই ঈদে বিক্রির জন্য গড়ে তুলেছিলাম। সব মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হলো আমার।’
এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এম এ আউয়াল তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টির সময় কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা বেশি থাকে। নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা গিয়ে থাকতে পারে। ঘাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর আরও বিস্তারিত জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম খামারির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অন্য গরুগুলোর চিকিৎসা সেবা দিচ্ছে এবং খোঁজ-খবর রাখছেন।’

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৭ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১০ মিনিট আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২১ মিনিট আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৬ মিনিট আগে