
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সাহেব অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। উনার অস্ত্রোপচার হবে, আমরা ইফতারের আগমুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাঁকে সুস্থতা দান করেন এবং নেক হায়াতদারাজ করুক। যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।’
আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এনসিপি বিভাগীয় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় ময়মনসিংহের পরিস্থিতি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ পড়তে চাই। কিন্তু ময়মনসিংহে বালু উত্তোলন নিয়ে অনেক চাঁদাবাজি হয়, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি হয় এবং শুকিয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদকে নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। আমি এসে দেখলাম—এই শহরে ট্রাফিক জ্যাম অনেক, খুবই বাজে অবস্থা। এটা বিভাগীয় শহর কিন্তু গুছানো কিছুই নেই। আমরা দোয়া করব—যারা জনগণের সেবা করতে চায় তারা যেন এই ময়মনসিংহকে দেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগীয় শহরে রূপান্তরিত করতে পারে।’
এ সময় বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, এনসিপির নেত্রী তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম, ইকরাম এলাহী খান প্রমুখ।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে