
নেত্রকোনার দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় অটোরিকশার এক যাত্রীকে সন্দেহ করে পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করা হয়। ফেলে যাওয়া ওই প্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদকের এই চালান নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর। আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে আমরা ধারণা করছি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
১৮ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৪ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
৩৪ মিনিট আগে