
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘মৃত্যুদণ্ড থেকে ফিরে আজ মনোনয়ন পাব, এটা কখনো স্বপ্নেও ভাবিনি। এক বছর আগেও ভাবিনি নির্বাচনের মাঠে ফিরতে পারব। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।’
বিএনপির মনোনয়ন পাওয়ার পর আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রথমবারের মতো নিজ এলাকা নেত্রকোনার মদনে পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে গণসংবর্ধনা দেন।
সমাবেশে বাবর বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। এটা আমার জীবনের বড় পাওয়া।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আল্লাহর রহমত আর জনগণের আস্থার কারণেই আজ আমি রাজনীতিতে ফিরে আসতে পেরেছি। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কৌশলে জমির চৌহদ্দি (সীমানা) পরিবর্তন করে সরকারি খাস জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে মিলন কান্তি দাশের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে সীমানা বাড়িয়ে উচ্ছেদের উদ্দেশ্যে আদালতে মামলা করেন তিনি। মামলায় মিলন হেরে যান।
৩ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা ৬৮টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার (২৯ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফোনগুলো হস্তান্তর করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশন
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার বক্সআলী মৌলভীবাড়ির সামনে থেকে স্থান
৬ ঘণ্টা আগে
ময়মনসিংহে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাসের তীব্র গন্ধে ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এতে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গোলপুকুর পাড় মৈত্রী টাওয়ারের পাশে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে গ্যাস ছড়িয়ে
৬ ঘণ্টা আগে