
নেত্রকোনার দুর্গাপুরে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে আগাড় অনির্বাণ শিক্ষানিকেতনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয়টিতে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ লাল কার্ড প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।
এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই বড় হয়ে একদিন দেশের নেতৃত্ব দেবে। দেশ ও সমাজকে ভালো রাখতে হলে জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে না বলে সর্বদা লাল কার্ড প্রদর্শন করে যাবে। সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নিতে হবে। নিয়মিত পড়াশোনা করে, নিজকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, সব সময় সত্য কথা বলবে, মাদক সেবনে না করবে।
অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করার শপথ নিয়ে শিক্ষার্থীরা এসব বিষয়কে লাল কার্ড দেখায়।

চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
৩৪ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
৪৩ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন...
১ ঘণ্টা আগে