
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৭১ যাত্রী রহস্যজনকভাবে বিমানবন্দর ত্যাগ করেছেন। বোর্ডিং পাস সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করার পরও তাঁরা শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ভিসা যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশের ঢাকা-কুয়ালালামপুর রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা ছিল। তবে নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি ৭৬ যাত্রীকে রেখেই ঢাকা ছাড়ে।
সূত্র জানায়, বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর পাসপোর্ট ও ই-ভিসার তথ্যের মধ্যে অসংগতি ধরা পড়ে। যাচাইয়ে তাঁদের ভিসা জাল বলে সন্দেহ হওয়ায় ওই পাঁচজনকে বিমানে উঠতে দেওয়া হয়নি। এই খবর ছড়িয়ে পড়ার পর একই গ্রুপের আরও ৭১ যাত্রী একে একে বিমানবন্দর ত্যাগ করেন। শেষ পর্যন্ত তাঁদের কেউই বিমানে আর ওঠেননি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ৭৬ জনের সবাই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেখানে অবস্থান করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর সূত্র বলছে, যাত্রীদের ভিসা যথাযথভাবে যাচাই না করেই এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়। পরে তাঁরা ইমিগ্রেশনও অতিক্রম করেন। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বলে শনাক্ত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে তাঁদের ভিসা নিয়ে জটিলতা রয়েছে বলে জানা যায়। এর কিছুক্ষণের মধ্যেই লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি।
তবে বিমানবন্দরের আরেকটি সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে কয়েকজন যাত্রীকে ইমিগ্রেশন পুলিশ আগেই অফলোড করেছিল। তাঁদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তাঁদের বিদেশযাত্রা স্থগিত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্তের প্রস্তুতি চলছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
১৯ মিনিট আগে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
১ ঘণ্টা আগে
২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
২ ঘণ্টা আগে
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
২ ঘণ্টা আগে