
চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
আজ রোববার সকাল ৮টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রঙ্গন গোস্বামী (১৮) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর একমাত্র ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই নম্বর পরিবর্তন করা ৫৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
২ ঘণ্টা আগে
সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন দ্বীপ সাহা। পথে উপজেলার ২ নম্বর আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় পৌঁছালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ীমুখী একটি ট্রাকের পেছনে তাঁর মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে।
২ ঘণ্টা আগে