Ajker Patrika

মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক    
মিসর ম্যাচের আগে একটা ‘ঘাটতি’ নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ
সূচি নিয়ে সমালোচনা করেছেন স্কালোনি। ছবি: সংগৃহীত

উত্তেজনায় ঠাঁসায় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে হারিয়ে সেরা ৩২-এর বাধা অতিক্রম করলেও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলর ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলছে না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের জন্য।

শেষ ষোলতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসর। আটালান্টা স্টেডিয়ামে আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দুই দল। তার আগে মাত্র তিন দিন সময় পাচ্ছেন খেলোয়াড়েরা। এই সময়ের মধ্যে ম্যাচ ভেন্যুর শহরের পৌঁছানোর পাশাপাশি, বিশ্রাম এবং অনুশীলনও সারতে হবে।

কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়কে মাংস পেশিতে টান লাগতে দেখা যায়। কয়েকজন তো মাঠে শুয়েই পড়েছিলেন। সহ্য করতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হন ফাকুন্দো মেদিনা। এমন পরিস্থিতিতে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের আগে বাড়তি বিশ্রাম দরকার ছিল বলে মনে করেন স্কালোনি।

স্কালোনি বলেন, ‘সামনের ম্যাচের জন্য খেলোয়াড়দের বিশ্রাম নিতে হবে। আগে (গ্রুপপর্বের দুই ম্যাচের মাঝে) আমরা ছয় দিন বিরতি পেতাম, এখন পাব তিন দিন। এটা উল্টো হতে পারতো। এখন বেশি বিশ্রামের দরকার ছিল। অথচ পাচ্ছি কম। এটা খুব কঠিন। টুর্নামেন্টের শুরুতে কম বিরতি দিয়ে ধীরে ধীরে এটা বাড়ানো যেত।’

খেলোয়াড়ের অবস্থা নিয়ে স্কালোনি বলেন, ‘ম্যাচের শেষ দিকে এনসো ফর্নান্দেসের কিছুটা ক্র্যাম্প দেখা দিয়েছিল। সে এটা কাটিয়ে উঠেছিল। ক্র‍্যাম্প নিয়েই খেলা শেষ করেছে। আমরা মেদিনাকে নিয়ে খুশি। খুব ক্লান্ত হওয়া সে বদলি হয়েছিল। তাকে আক্রমণেও ব্যবহার করেছি। যদিও সে এই পজিশনে অভ‍্যস্ত নয়। সে তৃতীয় সেন্টার ব‍্যাক হিসেবে খেলছিল, যে খুব বেশি আক্রমণ করে না। বেঞ্চে নিকো তালিয়াফিকো আছে। প্রমাণ করেছে, সে-ও ম্যাচের জন্য ফিট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত