
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির জেলা কমিটির ১০ নেতা-কর্মী পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন, যুগ্ম সদস্যসচিব জুবায়েদ হোসাইন ইমরান, যুগ্ম সদস্যসচিব (যুব উন্নয়ন) আব্দুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত এবং সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মো. সোহান, মো. সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।
শনিবার রাতে পদত্যাগী নেতারা জানান, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হলেও সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁরা আরও বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা তাঁদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তাঁরা স্বেচ্ছায় জাতীয় যুবশক্তির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।
জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার পদত্যাগী মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত বলেন, ‘এনসিপির নতুন জেলা কমিটি গঠনের পর আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি। আমাদের অবহেলা করা হয়েছে। এ কারণেই আমরা পদত্যাগ করেছি।’
এ বিষয়ে জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ‘আমি নেতা-কর্মীদের পদত্যাগপত্র পেয়েছি। সেগুলো কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর জাতীয় যুবশক্তির ৪১ সদস্যবিশিষ্ট বান্দরবান জেলা কমিটি গঠন করা হয়।

চলছিল এইচএসসি পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতির ব্যস্ততার মধ্যে রোববার (৫ জুলাই) সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন রঙ্গন গোস্বামী। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হয়নি তাঁর। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলে প্রাণ হারান রঙ্গন।
২৯ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ সময় বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও তাঁদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বরিশাল–পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ...
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মো. শাহাদৎ জামান জিকো আহ্বায়ক ও মো. আশানুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
১ ঘণ্টা আগে