
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিলেও অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।
কায়সার কামাল বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের বিনা মূল্যে বই, ব্যাগ ও জুতা দেওয়া হচ্ছে। শিক্ষকদের বেতন-ভাতা ও পেনশন সুবিধাও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও অনেক স্কুলে কাঙ্ক্ষিত ফলাফল বা শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যাচ্ছে না। চার তলা বা দোতলা সুন্দর ভবন আছে, কিন্তু শ্রেণিকক্ষে মাত্র চার-পাঁচজন শিক্ষার্থী—এমন চিত্রও আমরা দেখেছি, যা মেনে নেওয়া যায় না।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষক-শিক্ষিকাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের সন্তানদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও নিজের সন্তানের মতো দেখতে হবে। একজন কোমলমতি শিক্ষার্থীর সারা জীবনের মানসিকতা ও দায়বদ্ধতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমেই গড়ে ওঠে।
বক্তব্যের একপর্যায়ে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, ‘যে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র-ভাইয়েরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। কলমাকান্দার চারজন মানুষ সেখানে রক্ত দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।’
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাত তুলে শপথবাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতেও বৃত্তি অর্জন এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার করে।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম।
উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কলমাকান্দা উপজেলায় ৫৩ জন ট্যালেন্টপুল ও ৪১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ৯৪ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে