
নেত্রকোনা শহরের সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ভবনের চতুর্থ তলায় লিফটটি আটকে যায়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ওই ভবনে যায় তারা।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খানে আলম খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষার্থীদের উদ্ধার অভিযান শুরু করে। হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সাতজনকে নিরাপদে বের করে আনা হয়েছে।

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় বাসা খোঁজার কথা বলে একটি ভবনে ঢুকে নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ১০ ভরি স্বর্ণালঙ্কার।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা শহরের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে নির্মিত দুটি নতুন সেতু নির্মাণকাজ শেষ হলেও গত দুই বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতু দুটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়নি। ফলে নতুন সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। এ দিকে বিকল্প না থাকায় প
১৫ মিনিট আগে
চট্টগ্রামে প্রায় এক দশক আগে নগরের হালিশহরে সাত বছরের শিশু মাহফুজকে শ্বাসরোধে হত্যার ঘটনার মামলায় মো. আল আমিন (৪৪) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গোপনের দায়ে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। র
৪৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের জারুলিয়াছড়ির আগা নামের স্থানের ওপারে শূন্যরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে