
নাটোরের গুরুদাসপুর উপজজেলায় রাতের আঁধারে কৃষিজমিতে অবৈধ পুকুর খনন বন্ধ করতে অভিযান চালাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। দিনের বেলায় কার্যক্রম বন্ধ থাকলেও রাত হলেই বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে পুকুর খননচক্র। এ অবস্থায় রাতের প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে মাঠে নামতে হচ্ছে প্রশাসনকে।
সবশেষ গতকাল সোমবার রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হাঁড়িভাঙ্গা বিলে অভিযান চালান ইউএনও ফাহমিদা আফরোজ। অভিযানের সময় পুকুর খননে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) ফেলে পালিয়ে যান সংশ্লিষ্টরা। পরে ভেকু দুটির চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ নিয়ে গত তিন সপ্তাহে পাঁচটি অভিযানে মোট ১০টি ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
ফাহমিদা আফরোজ জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। রাতের নির্জনতা ও প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দায়িত্ববোধ থেকেই অভিযানে অংশ নেন তিনি।
তিনি বলেন, “একজন পুরুষ কর্মকর্তার মতো আমিও প্রশাসনিক দায়িত্ব পালন করছি। রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই রাতের অন্ধকারে মাঠে নেমে অভিযান পরিচালনা করছি।”
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পিআইও আমিনুর রশীদ, পুলিশ সদস্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও আরও বলেন, “ফসলি জমি ও সরকারি রাস্তা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অভিযানের সময় জড়িতদের পাওয়া না যাওয়ায় মামলা করা সম্ভব হচ্ছে না।”

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
৬ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত করা বা পরীক্ষা ছাড়াই পাসের দাবির মতো একটি অপসংস্কৃতি তৈরি হয়েছিল। কেউ কেউ এখনো সেই প্রবণতা ধরে রাখতে চাইছেন।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্যদাতা (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। পরে তার ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগে