
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যারা কোনো উপাসনালয়, কোনো ধর্মাবলম্বী মানুষের ওপর হামলা করে তারা সন্ত্রাসী-কালপ্রিট। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সংস্কার চলেছে। বিভিন্ন বিভাগের সংস্কার হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’
আজ শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা খালিদ হোসেন বলেন, গত ৫৪ বছরে বাংলাদেশের যত অর্জন, এতে সব ধর্মের মানুষের অবদান রয়েছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এ দেশের নাগরিক। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেতে চায়।
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘নামাজি সমাজ করতে পারলে, অপরাধপ্রবণতা কমে যাবে। আমরা চাই অপরাধমুক্ত সমাজ হোক। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক। অন্তরে হিংসা থাকলে মানবিক গুণাবলি ধ্বংস হয়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পর সম্প্রীতির আবহ যাতে বজায় থাকতে পারে, সে জন্য কাজ করে যাচ্ছি। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পাশে ধর্ম মন্ত্রণালয় রয়েছে। সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমজাদ হোসাইন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...
৯ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
২১ মিনিট আগে
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
২৩ মিনিট আগে