Ajker Patrika

রাজধানী থেকে গ্রেপ্তার নাটোরের যুবলীগ নেতা কারাগারে

নাটোর প্রতিনিধি 
রাজধানী থেকে গ্রেপ্তার নাটোরের যুবলীগ নেতা কারাগারে
নাটোর ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা এহিয়া চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রাজধানী থেকে গ্রেপ্তার নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। কঠোর নিরাপত্তায় আজ বুধবার তাঁকে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্সের ফলে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে এহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার তাঁকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

পরে তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়াছিন আলী নামের এক ব্যক্তি আগুনে দগ্ধ হয়ে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।  

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্ট নাটোর সদর আসনের তৎকালীন এমপির বাসভবনে আগুনে দগ্ধ হয়ে ইয়াছিন নামের এক যুবক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় এহিয়া চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  

পরে তাঁকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে আদালতের একজন আইনজীবীর মৃত্যুর কারণে ফুল কোর্ট রেফারেন্সের ফলে আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত