
রাজধানীর রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় তাদের বাসার সামনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত বিন্তির বাবা বেল্লাল হোসেন জানান, তাঁদের বাসা রায়েরবাজার হায়দার হোটেলের গলিতে। পাঁচতলা বাসার পাঁচতলায় থাকেন তাঁরা। বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ছেলেমেয়ের মধ্যে বিন্তি ছিল বড়।
বেল্লাল হোসেন বলেন, ‘রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। এর কিছুক্ষণ পর বাসার নিচে হইচই শুনে নিচে নেমে দেখি, কে বা কারা আমার মেয়ে বিন্তিকে কুপিয়ে ফেলে রেখে গেছে। দ্রুত তাকে সেখান থেকে সিকদার মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায়।’
হাসপাতালে বিন্তির মা নাদিয়া বেগম বলেন, ‘ইফতারের পর রাত ৮টার দিকে বিন্তি আর তার ভাই নাবিল নিচে নামে। কাঁচা তরকারি কিনে তার বোনকে দিয়ে বাসার নিচে দিয়ে সে মসজিদে চলে যায়। এরপর হইচই শুনে নিচে নেমে দেখি, আমার মেয়েকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। সেখানে স্থানীয় অনেকে বলে, বিন্তি বলছিল, সিয়াম নামের এক যুবক তাকে কুপিয়েছে।’
নাদিয়া বেগম আরও বলেন, ‘তিন-চার বছর আগে থেকে সিয়াম মোবাইলে ডিস্টার্ব করত বিন্তিকে। একদিন আমি সিয়ামকে মোবাইলে বকাবকি করি। আজকে আমার মেয়েকে কুপিয়ে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। খুনি সিয়ামের ফাঁসি চাই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বিন্তির কাঁধে ও পিঠে একাধিক জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

রংপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনকে কেন্দ্র করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসকসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি মামলা হয়েছে। সচল পোস্ট-পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, সরকারি নির্দেশনা অমান্য এবং গ্রাহকদের....
৩ মিনিট আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে ভিন্ন স্থানে নির্মাণের জন্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান স্থান ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ হিসেবেই থাকবে।
৮ মিনিট আগে
আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়...
১১ মিনিট আগে
কুমিল্লার তিতাস উপজেলায় বেকারির পণ্যবাহী ভ্যানের চাপায় মো. আলিফ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে