
‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।’ এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলেন সাদমান হোসেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় নাটোর শহরের কানাইখালি এলাকার মছিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেন।
সাদমান হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী। তিনি বলেন, ‘জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ঢাকা থেকে বাসে অনেক কষ্ট করে নাটোরে এসেছি। প্রথম ভোট দেওয়ার কথা ভাবতে ভাবতে নির্ঘুম রাত কাটিয়েছি। সকালে উঠে সাংবাদিক আব্বুর সঙ্গে ভোট কেন্দ্রে গেছি। সরাসরি বুথে ঢোকার সুযোগ থাকলেও যাইনি। অন্যদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বুথে ঢুকেছি। ভোটার তালিকায় নিজের ছবি দেখে বেশ ভালো লাগলো। ব্যালটপেপার ভাঁজ করা শিখে নিয়ে গোপন কক্ষে নিজের পছন্দের জায়গায় ভোট দিয়েছি। সবমিলিয়ে অসাধারণ এক অভিজ্ঞতা।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে কেউ ভোট চাননি। আমি আমার পছন্দমতো সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের লোকজনও কেউ কোনো প্রার্থীকে ভোট দিতে বলেননি।’
ভোট দেওয়ার পর এই তরুণ ভোটার বলেন, ‘আজ বিশ্বাস হচ্ছে, আমি এদেশের একজন সম্মানিত নাগরিক। দেশের নেতা নির্বাচনে আমার সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ।’

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৫ মিনিট আগে
বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
১১ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
১৭ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে