
একসময়ের খরস্রোতা নদী নন্দকুঁজা। গুরুদাসপুর উপজেলাসহ চলনবিল অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অথনীতিতে এর অবদান ছিল অনেক। মাছ ও জলজ উদ্ভিদের ভান্ডার ছিল। নদীতীরের মানুষ নদীতে গোসলসহ ঘরগৃহস্থালিতেও নদীটির ভূমিকা ছিল অপরিসীম। সেই নদী এখন আবর্জনার ভাগাড়। দখল ও দূষণে দুই তীর সংকুচিত হয়ে খরস্রোতা নদীটি এখন মৃত্যুর প্রহর গুনছে। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সচেতন নাগরিকেরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নাটোরের গুরুদাসপুর পৌরসভার বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় গরুর হাট এলাকায় ‘গুরুদাসপুর সচেতন নাগরিক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি এম এম আলী আককাছ, জীবনসঙ্গী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ১৯৯১ সালে গুরুদাসপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে হাটবাজারের ময়লা-আবর্জনা নদীতে ফেলা হচ্ছে। এ ছাড়া বাসাবাড়ি, মিলকারখানার বর্জ্য যথেচ্ছভাবে এই নদীতে ফেলা হচ্ছে। এতে গত কয়েক যুগে নদীটির প্রায় ১০ ফুট এলাকা সংকুচিত হয়ে পড়েছে।

সাংবাদিক এম এম আলী আককাছ বলেন, গুরুদাসপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলার জায়গা নির্ধারণ করা হয়নি। পরিচ্ছন্নতাকর্মীরা হাটবাজার ও বাসাবাড়ির আবর্জনা সংগ্রহ করে সরাসরি নদীতে ফেলছেন। আবর্জনার কারণে নদীটি প্রাণহীন হয়ে পড়েছে। সেই সঙ্গে ঘটছে পরিবেশদূষণ। এ নিয়ে বিভিন্ন সময় নানা রকম কর্মসূচি গ্রহণ করেও আবর্জনা ফেলা রোধ করা যাচ্ছে না।
মানবাধিকার সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘নদীরক্ষা আইন উপেক্ষা করে পৌরসভা ও সাধারণ লোকজন নদীতে ময়লা-আবর্জনা ফেলে নদী মেরে ফেলছে। অথচ সংশ্লিষ্ট বিভাগ নদী রক্ষায় বাস্তবভিত্তিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।’
অভিযোগ শিকার করে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘দেশের সচেতন নাগরিক হিসেবে এমনটি চাই না আমিও। তবে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা নদীতে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন। আবর্জনা ফেলার ভাগাড় নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে বরাদ্দ চেয়ে আবেদন পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই ভাগাড় নির্মাণ করা হবে। তখন আর নদীতে আবর্জনা ফেলা হবে না।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে