নাটোরের বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে সুফিয়া খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সুফিয়া খাতুন উপজেলার আগ্রান গ্রামের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সদস্য মহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন সুফিয়া খাতুন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, বিকেলে বনপাড়া বাজার থেকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী অটোভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সুফিয়া খাতুন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের পেছন থেকে মহাসড়কে ছিটকে পড়ে সুফিয়া খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ টহলসহ অন্যান্য তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে
পাবনার চাটমোহরে পুকুরে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৫) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ হোসেন (৬)।
২ ঘণ্টা আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা শেখ ইমরান আহমেদ মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে