
নাটোরের বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে সুফিয়া খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার আগ্রান সুতিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের ১৮ কিলোমিটার অংশ। গতকাল রোববার সকালে এই সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সংযোগস্থল গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে মদনপুর সড়ক যোগাযোগ সহজ হবে।

রাজধানীসহ দেশের বাজারে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রি হচ্ছে আইন না মেনে। ব্যাটারি, ইঞ্জিন অয়েল, হর্ন, ফিল্টার, ব্রেক শু, পিস্টন, টায়ারসহ অসংখ্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ প্যাকেটজাত অবস্থায় পাওয়া গেলেও বেশির ভাগ পণ্যের গায়ে নেই উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময় বা সর্বোচ্চ খুচরা মূল্য। অনেক পণ্যে নেই...

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার মৃত আয়নাল হকের ছেলে। আজ বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।