
নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণ চেষ্টার অভিযোগে মো. ওয়াদুদ (১৮) এবং রব্বানী (২৪) নামের দুই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। আটককৃত কনটেন্ট ক্রিয়েটরদের একজন ওয়াদুদ বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং রব্বানী গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলুমিয়ার ছেলে। অপহৃত ইমরান গুরুদাসপুর উপজেলার ঝাউ পাড়া গ্রামের ইয়াদুল ইসলামের ছেলে। আটকের সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল জব্দ করে পুলিশ। তারা তিনজনই অনলাইন কনটেন্ট ক্রিয়েটর বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড থেকে ওয়াদুদ ও রব্বানীকে আটক করা হয়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড থেকে ইমরান নামের এক যুবককে প্রাইভেটকারে তুলে নেয়ার চেষ্টা করে ওয়াদুদ ও রাব্বানী নামের দুই যুবক। এ সময় ইমরানের চিৎকারে স্থানীয় জনতা গাড়িটিকে ঘিরে ফেলে। এসময় ইমরান গাড়ি থেকে ছাড়া পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গাড়িটি আটকিয়ে নাটোর সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি খেলনা পিস্তলসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, আটককৃত রব্বানী ও ওয়াদুদের একটি ফেসবুক পেজ ভিকটিম ইমরান হ্যাক করে তাদের ফলোয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছে এমন অভিযোগে অন্য দুজন এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। অপহরণে ব্যবহৃত গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
২ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৪ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৪ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৪ ঘণ্টা আগে