
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলনবিল। বিগত একটি সরকার ছিল, এদিকে খেয়াল করে নাই। সে জন্য এর ঐতিহ্য হারাতে বসেছে। আমরা চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশা আল্লাহ। এখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে। একটি পূর্ণাঙ্গ প্রকল্প এখানে আমরা করব। খুব তাড়াতাড়ি করব।’
আজ শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা উচ্চবিদ্যালয় মাঠে মৎস্যচাষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বতমান সরকার চলনবিলের হারানো ইতিহাস-ঐতিহ্য ফেরাতে বদ্ধপরিকর। সরকারের লক্ষ্য মাছ আমদানি নয়, পরিকল্পিতভাবে মাছের উৎপাদন করে বিদেশে রপ্তানি করা।
আয়োজক সংগঠন চাপিলা ইউনিয়নে প্রতিষ্ঠিত মৎস্যচাষি কল্যাণ সমিতির পক্ষে প্রতিমন্ত্রীর কাছে মৎস্যচাষিদের জন্য ছয়টি দাবি তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এসব দাবির মধ্যে রয়েছে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন ফিশ প্রসেসিং সেন্টার, মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য খাদ্যমান পরীক্ষা কেন্দ্র স্থাপন, রোগ নিরাময় ও প্রতিকার কেন্দ্র স্থাপন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষাকল্পে সমন্বিত উন্নয়ন প্রকল্প ও জলাবদ্ধতা নিরসন। প্রতিমন্ত্রী মৎস্যচাষিদের দাবিগুলো নতুন অর্থবছরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানের উদ্বোধক নাটোর সদর আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘চলনবিলের মাছের সাথে নাটোরের কাঁচাগোল্লার খ্যাতি রয়েছে। ঐতিহ্য ধরে রাখতে পরিকল্পিতভাবে মাছ চাষে নাটোরের চাষিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মৎস্যচাষিরা।’
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন ড. মোস্তাফিজুর রহমান, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফ হোসেন, গুরুদাসপুর উপজেলা নিবাহী কমকর্তা ফাহমিদা আফরোজ, মৎস্য কমকর্তা রতন কুমার সাহা, মৎস্যচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান জাহিদ শিহাব প্রমুখ।
অনুষ্ঠানস্থলে মৎস্য, প্রাণী, দুগ্ধখামারের ২০টি স্টল বসে। প্রদর্শন করা হয় জীবন্ত মাছ। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা সেসব স্টল ঘুরে দেখেন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগে
নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
১০ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। ‘ত্যাগী তৃণমূল বিএনপির’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার
১৯ মিনিট আগে