
নাটোরের লালপুরে বজ্রপাতে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। এদিকে নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
লালপুর প্রতিনিধি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু মন্ডলের ছেলে। আহত শাপলা খাতুন (৩০) জোতদৈবকি গ্রামের ফিরোজ শেখের স্ত্রী ও সুফিয়া খাতুন (৫০) একই এলাকার পলান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। এর মধ্যে সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে এসকেন আলী ভোলাসহ তিনজন গুরুতর আহত হন। পরে ভাটার লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামের দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন।
নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, সকালে আক্কাস ফকির ও তারেক রহমান গ্রামের দক্ষিণ মাঠে জমিতে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১০টা নাগাদ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা খলিল মিয়ার বাড়ি থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
২১ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে শিশু হত্যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ধর্ষণের পর শিশুটিকে হত্যা এবং পরে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা জাকির হোসেন সোহেলের বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর গ্রামবাসীর মনে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগে
আসামি রেজাউল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর এই সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। তবে সাজা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হবে বলেও রায়ে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ১২ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে